ব্র্যাক ব্যাংকের নতুন এমডি তারেক রেফাত উল্লাহ খান

0
497

ব্র্যাক ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হিসেবে তারেক রেফাতউল্লাহ খানকে নিয়োগ দিয়েছে। এ নিয়োগ মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। এর আগে তিনি গত ২৭ মে ২০২৫ থেকে ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চলতি বছরের এপ্রিল মাসে উদ্ভাবন ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং হিসেবে পদোন্নতি দেওয়া হয়। ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
তারেক রেফাত উল্লাহ খান ২০১৭ সালে ব্র্যাক ব্যাংকে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে যোগ দেন। ব্যাংকিং খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন এই পেশাজীবী এর আগে ইস্টার্ন ব্যাংক, এবি ব্যাংক এবং আইএফআইসি ব্যাংকে কাজ করেছেন। তিনি করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ট্রানজেকশন ব্যাংকিং এবং রিস্ক ম্যানেজমেন্ট খাতে উদ্ভাবনী নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। ইস্টার্ন ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিলেশনশিপ হিসেবে দায়িত্ব পালনকালে তার অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে সিইও ও চেয়ারম্যানস অ্যাওয়ার্ডে ভূষিত হন। তারেক রেফাত উল্লাহ খান ভারত, মালয়েশিয়া, বাহরাইন, জার্মানি ও ইতালিতে ক্রেডিট রিস্ক, লোন স্ট্রাকচারিং, করপোরেট গভর্নেন্স, নেতৃত্ব এবং আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।