বেসিক ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

0
82

শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসির ৭০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে গতকাল এ সভার আয়োজন করা হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় পর্ষদ সদস্যরা ব্যাংকের চলমান কার্যক্রম, আর্থিক সূচক ও ভবিষ্যৎ কৌশল বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও ব্যাংকের পরিচালক মুন্সী আব্দুল আহাদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও পরিচালক শেখ ফরিদ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. মতিউর রহমান, সাবেক অতিরিক্ত সচিব মো. আব্দুল আহাদ, অবসরপ্রাপ্ত গ্রেড-১ কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল, পরিচালক এসএম ইকবাল হোছাইন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক মো. সিরাজুল ইসলাম, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. কামরুজ্জামান খান এবং কোম্পানি সচিব মো. হাসান ইমাম।