বাংলাদেশ ব্যাংক ও সিটিজেনস ব্যাংকের মধ্যে সম্প্রতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে অর্থায়নের বিপরীতে নারী উদ্যোক্তাদের জন্য রিফাইন্যান্সিং স্কিম বিষয়ে একটি অংশীদারত্বমূলক চুক্তি হয়েছে। সিটিজেনস ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সিটিজেনস ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগের (এসএমইএসপিডি) পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এবং সিটিজেনস ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান, মো. আবদুল লতিফসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষর হয়।













