এবি ব্যাংকের ব্যাংকিং ফাউন্ডেশন কোর্স সম্পন্ন

0
129

ব্যাংকারদের পেশাগত দক্ষতা উন্নয়নে এবি ব্যাংকের উদ্যোগে সম্প্রতি ব্যাংকিং ফাউন্ডেশন কোর্স বিষয়ক এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এবি ব্যাংক ট্রেনিং একাডেমিতে পাঁচ দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণে মোট ৩৮ জন ব্যাংক কর্মকর্তা অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের চেয়ারম্যান কাইজার এ.চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মুহম্মদ নজরুল ইসলাম এবং ব্যাংকের প্রশিক্ষকবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাগণ।