ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার ১০ নভেম্বর ব্যাংকের গুলশান শাখার গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, ব্যাংকের এসইভিপি মো. মাসুদ পারভেজসহ বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় মুহম্মদ বদিউজ্জামান দিদার গ্রাহকদের বিভিন্ন চাহিদা ও অসুবিধার কথা আন্তরিকতার সঙ্গে শুনে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের সিদ্ধান্তগুলো জানিয়ে তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, এই ব্যাংকের গ্রাহকদের আমানত এখন সরকার ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সুরক্ষিত ও নিরাপদ রয়েছে। তিনি গ্রাহকদের আতঙ্কিত না হয়ে আস্থর সঙ্গে এ ব্যাংকে সব ধরনের লেনদেন করার আহ্বান জানান। মতবিনিময় সভায় গ্রাহকরাও এই ব্যাংকের সঙ্গে তাদের দীর্ঘদিনের ব্যাংকিং অভিজ্ঞতা, ব্যাংকের সেবার মান ও কর্মকর্তাদের পেশাদার আচরনের কথা স্বীকার করে ভবিষ্যতেও এই ব্যাংকের সঙ্গে লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...













