পূবালী ব্যাংকের সহযোগিতায় রংপুরে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

0
107

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনায় রংপুরে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণবিষয়ক সেমিনার রংপুর শিল্পকলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এই সেমিনারের লিড ব্যাংক হিসেবে ছিল পূবালী ব্যাংক পিএলসি। সেমিনারে নগদবিহীন লেনদেনের প্রসার, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার গুরুত্ব এবং আধুনিক ব্যাংকিং সেবার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের নির্বাহী পরিচালক মো. আলী মাহমুদ, পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ক্রিস্টোফার হিমেল রিছিল এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এমদাদুল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পরিচালক (পেমেন্ট সিস্টেমস বিভাগ) রাফেজা আখতার কান্তা।