প্রাইম ব্যাংকের সেমিনার অনুষ্ঠিত

0
142

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং কুয়েট বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাবের (কেইবিসি) সহযোগিতায় কুয়েট ক্যাম্পাসে প্রাইমএকাডেমিয়ার আওতায় ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট শীর্ষক একটি সেমিনার আয়োজন করে।
একাডেমিয়া ও ইন্ডাস্ট্রি মধ্যকার ব্যবধান দূর করার লক্ষ্য নিয়ে প্রাইমএকাডেমিয়া শিক্ষা খাত সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য কাস্টমাইজড সেবার একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে এই খাতের সবার ব্যবহারিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। উদ্যোগটি শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, ক্যারিয়ার প্রস্তুতি, নেতৃত্ব বিকাশ এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদারে বিশেষ গুরুত্বারোপ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালি। প্রাইম ব্যাংকের পক্ষ থেকে মূল বক্তব্য প্রদান করেন শায়লা আবেদীন, এসইভিপি ও হেড অব লায়াবিলিটি এবং এম এম মাহবুব হাসান, এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং। এছাড়াও উপস্থিত ছিলেন কুয়েটের প্রফেসর ড. বিএম ইকরামুল হক, পরিচালক, ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ার (ডিএসডব্লিউ); প্রফেসর ড. মো. হেলাল আন নাহিয়ান, মডারেটর, কেইবিসি; মোস্তাফা মাহমুদ, অ্যাক্টিং রিজিওনাল হেড (সাউথ), প্রাইম ব্যাংক পিএলসি. এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।