ডিজিটাল ন্যানো ঋণ চালু করছে ট্রাস্ট ব্যাংক

0
132

দেশে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের উদ্যোগ হিসেবে ডিজিটাল ন্যানো ঋণ সুবিধা চালু করছে ট্রাস্ট ব্যাংক। এ লক্ষ্যে সম্প্রতি ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে ডিজিটাল ফিনটেক প্ল্যাটফর্ম শেবা.এক্সওয়াইজেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এতে স্বাক্ষর করেন ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আহসান জামান চৌধুরী এবং শেবা ফিনটেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইলমুল হক। এই অংশীদারত্বের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় জামানতবিহীন ঋণ সুবিধা পাবেন। এতে আরও বলা হয়, সহজ আবেদন প্রক্রিয়া, ই-কেওয়াইসি, দ্রুত অনুমোদন এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে অর্থ বিতরণ ও পরিশোধের সুবিধা এই উদ্যোগকে আরও কার্যকর করবে। শেবা পে প্ল্যাটফর্মের নিবন্ধিত ব্যবহারকারীদের জন্য ডিজিটাল ন্যানো ঋণ সুবিধা চালু করা হবে। এই উদ্যোগে ট্রাস্ট ব্যাংক ঋণদাতা হিসেবে এবং শেবা ফিনটেক লিমিটেড প্রযুক্তি ও সেবাদাতা হিসেবে কাজ করবে।