পুণ্ড্রু ইউনিভার্সিটিতে দেশের প্রথম মাল্টিপারপাস স্টুডেন্ট কার্ড চালু করল এমটিবি

0
40

ভিসার সহযোগিতায় বগুড়ার পুণ্ড্রু ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দেশের প্রথম মাল্টিপারপাস স্টুডেন্ট কার্ড চালু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আখতার কান্তা। এ সময় নতুন কার্ডটির উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) সরদার আল এমরান, এমটিবির চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন ও ভিসার সাউথ এশিয়া অঞ্চলের পরিচালক ও হেড অব গভর্নমেন্ট এনগেজমেন্ট মো. নাসিমুল ইসলাম। এ ছাড়া অতিথি ছিলেন টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম।