মাল্টাভিত্তিক ইলেকট্রনিক মানি ইনস্টিটিউশন ডি-লোকাল লিমিটেডের সঙ্গে রেমিট্যান্স সার্ভিস চুক্তি স্বাক্ষর করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি। গত সোমবার ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন ডি-লোকালের কান্ট্রি ম্যানেজার (এপিএসি) শায়ন ত্রিপুরা, ন্যাশনাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আদিল চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইমরান আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও সৈয়দ জুবায়ের আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ইনচার্জ) কাজী কামাল উদ্দিন আহমেদসহ অন্য কর্মকর্তারা। অনুষ্ঠানে ডি-লোকালের পক্ষে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সোফিয়া গুইসোলফি (ভিপি এপিএসি), এন্ডিকা আলোনসো (গ্লোবাল রেমিট্যান্স ভার্টিক্যাল লিড) ও ডেইবি অ্যান বোনিফাসিও (পেআউট স্পেশালিস্ট)।
সর্বশেষ
এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকা ছাড়াল
এসবিএসি ব্যাংক পিএলসির আমানত এক বছরের ব্যবধানে ১৫ শতাংশ বৃদ্ধিতে ১১ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক...
পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন
আধুনিক, নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা প্রদানের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকায় পূবালী ব্যাংক পিএলসির ইলেকট্রনিক ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন...
রেমিট্যান্স সেবায় গোল্ড অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
রেমিট্যান্স সেবায় অনবদ্য অবদান রাখার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে গোল্ড অ্যাওয়ার্ড দিয়েছে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)। ১২ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল...
শাহজালাল ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজারি কমিটির ৯২তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি...
কুইন্স নার্সিং কলেজের ফি সংগ্রহ করবে মেঘনা ব্যাংক
ডিজিটাল সেবাকে আরও গতিশীল করার লক্ষ্যে মেঘনা ব্যাংক পিএলসি এবং কুইন্স নার্সিং কলেজের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায়...













