নেক্সট ফ্রন্ট : রিইমাজিনিং ফাইন্যান্সিয়াল লিডারশিপ ফর দ্য ফিউচার শীর্ষক সেমিনারের আয়োজন করল ব্র্যাক ব্যাংক

0
161

সম্প্র্রতি নেক্সট ফ্রন্ট : রিইমাজিনিং ফাইন্যান্সিয়াল লিডারশিপ ফর দ্য ফিউচার শীর্ষক এক করপোরেট সেমিনারের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। আয়োজনে অংশ নিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানগুলোর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এবং আর্থিক খাতের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দরা।
হবিগঞ্জের দ্য প্যালেসে ১০ থেকে ১২ মে অনুষ্ঠিত এই সেমিনারে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, ভবিষ্যৎমুখী চিন্তাভাবনা এবং টেকসই প্রবৃদ্ধি অর্জন ও আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখার নানাবিধ কৌশল ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ড. জাহিদ হোসেন এবং ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন। আয়োজনে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খানসহ ব্র্যাক ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।