টেকসই উন্নয়ন ও ক্লাইমেট অ্যাকশন রিপোর্ট উন্মোচন করেছে প্রাইম ব্যাংক

0
339

টেকসই উন্নয়ন রিপোর্ট ও ক্লাইমেট অ্যাকশন রিপোর্ট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ৪ ডিসেম্বর রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ রিপোর্ট উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক দায়িত্বশীল এবং জলবায়ু সচেতন ব্যাংকিং কার্যক্রমের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী। এ সময় তিনি প্রাইম ব্যাংকের টেকসই যাত্রা সম্পর্কে অনুপ্রেরণামূলক কথা বলেন এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি রেগুলেটরের প্রত্যাশা তুলে ধরেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ও. রশীদ; অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ফয়সাল রহমান; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিআরও জিয়াউর রহমান; বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠান ও সিএসআর অংশীদাররা।