এবি ব্যাংক ও ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

0
54

এবি ব্যাংক পিএলসি এবং ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এবি ব্যাংকের কার্ডহোল্ডাররা ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড থেকে নির্দিষ্ট স্বাস্থ্যসেবার ওপর সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।
এবি ব্যাংকের হেড অব কার্ডস মো. হাবিবুল মামুন এবং ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের এজিএম, হেড অব অপারেশনস এস কে আহসানুর রহমান (আশিক) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং তৌফিক হাসান এবং ব্র্যাক হেলথকেয়ারের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ মো. রোকনুজ্জামান।