জার্মানিভিত্তিক স্বনামধন্য ইমপ্যাক্ট বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্ট ইন ভিশনস মাইক্রোফাইন্যান্স ফান্ডের সঙ্গে ২ কোটি মার্কিন ডলার সমপরিমাণ একটি টার্ম লোন চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি জার্মানির ফ্রাঙ্কফুর্টে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠান এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হাসান ও. রশীদ এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামস আব্দুল্লাহ মুহাইমিন। অন্যদিকে ইনভেস্ট ইন ভিশনসের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ ইনভেস্টমেন্ট অফিসার কার্লোস ডি লাস সালাস ভেগাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত প্রাইম ব্যাংক করপোরেট, এমএসএমই এবং রিটেইল গ্রাহকদের জন্য প্রচলিত ও ইসলামি ব্যাংকিং উভয় ব্যবস্থার মাধ্যমে মানসম্পন্ন ও প্রভাব বিস্তারকারী ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। ইনভেস্ট ইন ভিশনসের সঙ্গে এই অংশীদারত্ব জাতীয় উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক অর্থায়ন সংগ্রহে প্রাইম ব্যাংকের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিকে আরও সুদৃঢ় করবে।













