জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং ক্যাম্পাসে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং পণ্য, কার্ড সুবিধা ও চাহিদাভিত্তিক আর্থিক সেবা পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক আর্থিক প্রয়োজন মেটাতেও সহায়তা করবে ব্যাংকটি। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান শায়লা আবেদীন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। প্রতিনিধি দলে আরও ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির প্রতিনিধি এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক।
সর্বশেষ
ট্রাস্ট ব্যাংকের জন্য মূলধন সংগ্রহ ইউসিবি ইনভেস্টমেন্টের
সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে ট্রাস্ট ব্যাংক পিএলসির জন্য ৫০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) একটি সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাইম ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং ক্যাম্পাসে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রাইম...
যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক
যমুনা ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান হলেন মো. মাহমুদুল হক। সম্প্রতি ব্যাংকের ৪৮৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এই...
প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন হিসাব চালু করল ট্রাস্ট ব্যাংক
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিদেশে অর্জিত অর্থ দেশে সঞ্চয়, ব্যবস্থাপনা ও বিনিয়োগের সুযোগ সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) হিসাব চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।...
শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯৩০তম সভা ২৮ অক্টোবর ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির...














