মেঘনা ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি

0
23

দেশের চামড়া শিল্প খাতে স্বল্প সুদে অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে প্রাক-অর্থায়ন স্কিমে অংশগ্রহণ করেছে মেঘনা ব্যাংক পিএলসি। এ স্কিমের আওতায় সংশ্লিষ্ট খাতের যোগ্য উদ্যোক্তারা বার্ষিক মাত্র ৭ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা পাবেন। এ উপলক্ষে ১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংক ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের পক্ষে অংশগ্রহণ করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ছাদেকুর রহমান এবং এসইভিপি ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সোহেল মিয়া।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিস উর রহমান, নির্বাহী পরিচালক নাহিদ রহমান এবং এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জাবদুল ইসলামসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ উদ্যোগের মাধ্যমে দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা উৎসাহিতকরণ, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে চায় মেঘনা ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পুনঃঅর্থায়ন ও প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় সিএমএসএমই ও কৃষি খাতের উদ্যোক্তাদের জন্য স্বল্পসুদে অর্থায়ন সুবিধা সম্প্রসারণে মেঘনা ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।