চাঁদপুরে ইউসিবির শাখা উদ্বোধন

0
175

চাঁদপুরের মতলব উত্তরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ২২৬তম শাখার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ব্যাংক চত্বরে এক সংক্ষিপ্ত সুধী-সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউসিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আরিফ কাদরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির তিন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহ আলম ভূঁইয়া, মো. খোরশেদ আলম, এটিএম তাহমিদুজ্জামান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্র্যান্ড মার্কেটিং ও করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আবুল কালাম আজাদ প্রমুখ।