ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি প্রটেকশন শীর্ষক কর্মশালা

0
162

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে এজেন্ট ব্যাংকিং কর্মকর্তাদের জন্য সাইবার সিকিউরিটি প্রটেকশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদ এবং মূল বিষয়ের ওপর বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম মিজানুর রহমান।