বাংলাদেশ ব্যাংকের দেশব্যাপী ক্যাশলেস সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গবাদিপশু খামারিদের জন্য একটি সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে। গবাদিপশু খামারিদের সচেতনতামূলক কর্মসূচি শীর্ষক এই আয়োজনটি ১১ মে আলমডাঙ্গা হাটে অনুষ্ঠিত হয়। কুরবানির মৌসুমকে সামনে রেখে গবাদিপশু খামারি ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার বাড়ানোই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মোহাম্মদ মাঈন উদ্দিন; পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের সহকারী পরিচালক মো. গাজী সালাহ উদ্দিন; আলমডাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার; চুয়াডাঙ্গার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাবুদ্দিন এবং আলমডাঙ্গার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস. এম. মাহমুদুল হক। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ম্যানেজার আব্দুর রহিম; সিনিয়র ম্যানেজার, মার্চেন্ট অ্যাকোয়ারিং দীপক চন্দ্র দাস; সিনিয়র ম্যানেজার, ই-কমার্স, মার্চেন্ট অ্যাকোয়ারিং রাইহানুল কবির; রিজিওনাল কো-অর্ডিনেটর, এজেন্ট ব্যাংকিং গাজী জোনায়েত হোসেনসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।














