এমজি ব্র্যান্ডের গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

0
21

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি র‌্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেডের (এমজি) সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ব্যাংকের গ্রাহকরা এমজি গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় পাবেন। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে র‌্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেডের অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত এক চুক্তি স্বাক্ষর করে উভয় প্রতিষ্ঠান।
এই অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা এমজি ব্র্যান্ডের গাড়ি ক্রয়ে র‌্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেডের কাছ থেকে বিশেষ ছাড় পাবেন। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং র‌্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং র‌্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার হোসেন মাশনুর চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।