এনসিসি ব্যাংকের প্রথম বার্ষিক টেকসই প্রতিবেদন-২০২৪ প্রকাশ

0
124

এনসিসি ব্যাংকের উদ্যোগে আয়োজিত টেকসই অর্থায়ন বিষয়ক সচেতনতামূলক প্রোগ্রামে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের প্রথম বার্ষিক টেকসই প্রতিবেদন-২০২৪ প্রকাশ করা হয়। ব্যাংকের দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য অর্জনসহ পরিবেশগত, সামাজিক এবং সুশাসনের মতো বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে প্রকাশিত প্রতিবেদনটি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা বিষয়ে ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান ঝুঁকি কর্মকর্তা এম. খোরশেদ আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব আলম, মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান এবং মো. মনিরুল আলমসহ ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ, প্রধান কার্যালয়ের অন্যান্য বিভাগীয় প্রধান, আঞ্চলিক কার্যালয়, শাখা এবং উপশাখা থেকে আগত মোট ১৫০ জন নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স বিভাগের অতিরিক্ত পরিচালক আহমেদ যুবায়ের মাহবুব, যুগ্ম পরিচালক মো. আবু রায়হান ও সহকারী পরিচালক মো. আবু নাইম এবং ইউরো নিটওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. খালেদ হোসেন খান আলোচনা পর্বে অংশগ্রহণ করেন। এনসিসি ব্যাংকের এসভিপি এবং সাসটেইনেবল ব্যাংকিং ও উইমেনস ব্যাংকিং প্রধান নিঘাত মমতাজ অনুষ্ঠানটি পরিচালনা করেন।