এনসিসি ব্যাংকের ক্রেডিট কার্ডের গ্রাহকরা স্ফটটেক ইনোভেশন লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান আমারপে-এর অনলাইন কেনাকাটায় সুদবিহীন ৩৬ মাসের কিস্তি সুবিধা পাবেন। সম্প্রতি এনসিসি ব্যাংক এবং আমারপে-এর মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এনসিসি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম. শামসুল আরেফিন এবং স্ফটটেক ইনোভেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর এএম ইশতিয়াক সারোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এনসিসি ব্যাংকের এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, ইভিপি ও হেড অব মার্কেটিং অ্যান্ড ব্রাঞ্চেস ডিভিশন মোহাম্মদ রিদওয়ানুল হক, হেড অব কার্ডস জোবায়ের মাহমুদ ফাহিম এবং আমারপের চিফ অপারেটিং অফিসার আবদুল মুক্তাদির আজাদ, ডেপুটি ম্যানেজার মেরাজুন নাহেরসহ এনসিসি ব্যাংকের কার্ড ডিভিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
সিটিজেনস ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
বেসরকারি সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা বা এজিএম ১৪ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব...
এনআরবি ব্যাংকে ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু
ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করার কথা জানিয়েছে বেসরকারি এনআরবি ব্যাংক। ১৫ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট প্রধান...
প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশের মধ্যে চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি গুলশানে অবস্থিত ব্যাংকের করপোরেট অফিসে গ্যালিটোস বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের কার্ডধারীরা আকর্ষণীয় সুবিধা...
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা ১৫ জুন রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে হাইব্রিড পদ্ধতিতে...
এভারেস্টজয়ী কর্মকর্তা নুরুননাহার নিম্নিকে পূবালী ব্যাংকের সংবর্ধনা
পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট জয় করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা পূবালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার ও পর্বতারোহী নুরুননাহার নিম্নিকে সংবর্ধনা দিয়েছে পূবালী...














