আইসিএসবির ১৩ জন কাউন্সিল সদস্য নির্বাচিত

0
422

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) ১৩ জন কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১০ সালের চার্টার্ড সেক্রেটারি আইন অনুযায়ী শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সংগঠনের ষষ্ঠ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। আইসিএসবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে মোট ৫১৯ জন সদস্য ভোট দেন। তাদের ভোটে ২০২৫-২০২৮ মেয়াদের জন্য ১৩ জন আইসিএসবির কাউন্সিল সদস্য হিসেবে নির্বাচিত হন।
যারা নির্বাচিত হলেনÑমোহাম্মদ শাহজাহান, হোসেন সাদাত, শরীফ হাসান, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, মিজানুর রহমান, খোন্দকার নাসির উদ্দিন মাহমুদ, হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, মোহাম্মদ হারুন আর রশীদ, এম নূরুল আলম, রবিউল ইসলাম ও এম মাজেদুল ইসলাম।