ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবির) নবনির্বাচিত কাউন্সিল সদস্য এম নূরুল আলম, এফসিএসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। তিনি প্রিমিয়ার ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান। এ উপলক্ষে প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. ফোরকান হোসেন, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আবু জাফর, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে এম নূরুল আলমকে আন্তরিক অভিনন্দন জানানো হয় এবং আইসিএসবির উন্নয়ন ও সমৃদ্ধিতে তার সফল নেতৃত্বের জন্য অগ্রিম শুভকামনা জানানো হয়।
Home প্রেস রিলিজ আইসিএসবির কাউন্সিল সদস্য নির্বাচিত হওয়ায় এম নূরুল আলমকে প্রিমিয়ার ব্যাংকের অভিনন্দন
সর্বশেষ
মিডল্যান্ড ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
মিডল্যান্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০০তম সভা ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম। সভায় আরও উপস্থিত...
এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণ
কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সিএসআর কর্মসূচির আওতায় বগুড়ার বাগবাড়ী, পদ্মপাড়া ও মহাস্থানগড় এলাকায় সম্প্রতি...
প্রাইম ব্যাংকের সঙ্গে লে ডোরের চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসি এবং লে ডোরের (জনপ্রিয় এবং প্রিমিয়াম ফ্রেঞ্চ বেকারি ও ক্যাফে চেইন) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের...
ডাচ-বাংলা ব্যাংকের ব্যবসায়িক কৌশল পর্যালোচনা
ডাচ-বাংলা ব্যাংক পিএলসির রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে স্ট্র্যাটেজিক কনক্লেভ শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার...
সোনালী ব্যাংক স্টাফ কলেজে সোলার সিস্টেম উদ্বোধন
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির বিভিন্ন কার্যালয় ও স্থাপনায় বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরার...













