আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0
374

আইএফআইসি ব্যাংক পিএলসি ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন ও স্বতন্ত্র পরিচালক কাজী মো. মাহবুব কাশেম। এ ছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মনসুর মোস্তফাসহ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও সংশ্লিষ্ট নির্বাহীরা। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথি ও কর্মকর্তারা একসঙ্গে কেক কেটে ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন মুহূর্তটি উদযাপন করেন।