আইএফআইপিএলসির পর্ষদ সভা অনুষ্ঠিত

0
123

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির (আইএফআইপিএলসি) পরিচালনা পর্ষদের ৩৬৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান এসএম বখতিয়ার আলম। সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আবুল কাসেম হায়দার ও মোসতানছের বিল্লাহ উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যদের মধ্যে ছিলেন পরিচালক জুলিয়া রহমান, স্বতন্ত্র পরিচালক ইরতেজা রেজা চৌধুরী ও আইএফআইপিএলসির ম্যানেজিং ডিরেক্টর মো. নুরুল আজীম।