ঢাকা ব্যাংক পিএলসি ও বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আখলাকুর রহমান এবং বায়ার ক্রপসায়েন্সের ম্যানেজিং ডিরেক্টর জাহিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর ও বিনিময় করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিইএমও মো. মোস্তাক আহমেদ, ইভিপি ও হেড অব এমএসএমই অ্যান্ড ইমার্জিং বিজনেস মোহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, ইভিপি ও উত্তরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ দিদারুল আলম এবং হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড লায়াবিলিটি মার্কেটিং ইউনিট মোসলে সাদ মাহমুদ। অন্যদিকে বায়ার ক্রপসায়েন্সের পক্ষে ছিলেন ফাইন্যান্স, অ্যাকাউন্টস অ্যান্ড ট্যাক্সেশনের প্রধান জাহিরুল হক মুন্না ও সহকারী ব্যবস্থাপক কানিজ ফাতেমাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ অংশীদারত্বের আওতায় ব্যাংক বায়ার ক্রপসায়েন্সকে ক্যাশ ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম সি সলিউশনের মাধ্যমে নিরাপদ পেমেন্ট ও সংগ্রহণের সুবিধা দেবে, এর মধ্যে রয়েছে বাল্ক লেনদেন প্রক্রিয়াকরণ ও তাৎক্ষণিক হালনাগাদকরণ।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...













