ডিবিএইচ ফাইন্যান্সের বগুড়া শাখার উদ্বোধন

0
181

গৃহঋণ প্রদানকারী বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি বগুড়ায় নতুন একটি শাখা চালু করেছে। এর মাধ্যমে বগুড়া শহর এবং পার্শ্ববর্তী এলাকাগুলোর গ্রাহকদের হোম লোন ও ফিক্সড ডিপোজিট সেবা দেওয়া হবে। এ উপলক্ষে শহরের রংপুর সড়কের বিটু টাওয়ারে নতুন শাখা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ডিবিএইচের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও নাসিমুল বাতেন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির ১৭তম শাখার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বগুড়ার শীর্ষস্থানীয় আবাসন নির্মাণ প্রতিষ্ঠানগুলোর প্রধান ও ডিবিএইচের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।