সাউথইস্ট ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

0
181

সাউথইস্ট ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের ২০২৫ সালের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং এ বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি ২০২৬ সালের জন্য সুসংগঠিত কৌশলগত ব্যবসায়িক নীতি প্রণয়ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা সম্ভাবনাময় প্রবৃদ্ধির ক্ষেত্রগুলো চিহ্নিত করেন এবং ব্যাংকের অগ্রযাত্রা আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সর্বোপরি ভবিষ্যতের লক্ষ্য অর্জনের আশাবাদ এবং দৃঢ় প্রত্যয় প্রকাশ করে সম্মেলনটি সমাপ্ত হয়।
সম্মেলনে ম্যানেজিং ডিরেক্টর মো. খালিদ মাহমুদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাশেম। আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের ভাইস চেয়ারপারসন রেহানা রহমান, পরিচালনা পর্ষদের সদস্য জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, খন্দকার বদরুল হাসান, নুর নাহার তারিন, মো. রফিকুল ইসলাম (এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক মনোনীত প্রতিনিধি), অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টরদ্বয় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরদ্বর, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শাখা ব্যবস্থাপকবৃন্দ, বিভিন্ন শাখার ম্যানেজার অপারেশনবৃন্দসহ সংশ্লিষ্ট শাখার ডিপার্টমেন্টাল প্রধান, উপশাখা প্রধান এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানরা।