ট্রাস্ট ব্যাংক পিএলসির দুদিনব্যাপী ম্যানেজার্স কনফারেন্স ২০২৬ সম্প্রতি সিলেটের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আহসান জামান চৌধুরী ছাড়াও পরিচালনা পর্ষদের সদস্য, বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সব শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি, ভবিষ্যৎ কৌশল, ডিজিটাল রূপান্তর ও গ্রাহকসেবাসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এ সময় ব্যাংকের চেয়ারম্যান ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানতার মতামত তুলে ধরেন। তিনি ট্রাস্ট ব্যাংকের ব্যবসার প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য অংশগ্রহণকারীদের কৌশল নির্ধারণে দিকনির্দেশনা দেন।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...













