মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল অ্যান্ড সিএফটি) কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির উদ্যোগে দিনব্যাপী ব্যামেলকো কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে অবস্থিত লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে শনিবার এ সম্মেলনের উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উপপ্রধান ও নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এম নুরুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এসইভিপি ও ক্যামেলকো (ভারপ্রাপ্ত) মো. নকীবুল ইসলাম। দিনব্যাপী এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও রিটেইল ব্যাংকিং প্রধান এসএম ওয়ালি উল মোর্শেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমীন এবং ডেপুটি ক্যামেলকো (ভারপ্রাপ্ত) সাদিয়া এম হান্নান। এ ছাড়া অন্যদের মধ্যে ছিলেন শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা। সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে ছিলেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক সাদরিল আহমেদ এবং যুগ্ম পরিচালক মো. জয়নুল আবেদীন।














