এনসিসি ইসলামিক ব্যাংকিং ফেনী শাখার শুভ উদ্বোধন

0
165

ফেনীতে এনসিসি ব্যাংকের শরিয়াহভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখার কার্যক্রম ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার এবং পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির আনাম ও মো. হাবিবুর রহমান, ইভিপি ও চিফ অব ইসলামিক ব্যাংকিং আবুল কাসেম মো. ছফিউল্লাহ, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের প্রধান মোহাম্ম্দ নুরুল হক, ভিপি ও ব্রাঞ্চ সাপোর্টের প্রধান খালেদ আফজাল রহিম, ওই এলাকার বিভিন্ন শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চসহ বিশিষ্ট ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।