পূবালী ব্যাংকের প্রথম ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনষ্ঠিত

0
170

পূবালী ব্যাংক পিএলসির ঢাকার কেন্দ্রীয়, উত্তর ও দক্ষিণ অঞ্চলের সব শাখা, উপশাখা ও ইসলামি ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের অংশগ্রহণে প্রথম ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইছা। সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান, ঢাকা উত্তর অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ কে এম আব্দুর রকীব, ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম। ব্যবস্থাপক সম্মেলন একযোগে সারা দেশে পূবালী ব্যাংকের সব অঞ্চলে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের মোহাম্মদ আলী ব্যাংকের চলমান অগ্রগতি, গ্রাহকসেবা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার বিস্তারে ব্যবস্থাপকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, পূবালী ব্যাংক দেশের আর্থিক খাতে আস্থা ও বিশ্বাসের প্রতীক। গ্রাহকসেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে আমাদের প্রতিটি শাখাকে একযোগে কাজ করতে হবে। ব্যাংকের ৬৭ বছরের সাফল্যের ধারাকে আরও এগিয়ে নিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।