এসবিএসি ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

0
184

এসবিএসি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান। ২৩-২৪ জানুয়ারি গাজীপুরের সারাহ রিসোর্টে সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এস. এম. মঈনুল কবীর। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ আইয়ুব, একেএম দেলওয়ার হুসেন এফসিএমএ ও মেজর জেনারেল (অব.) শাহেদুল হক, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মো. মাকসুদুর রহমান সরকার এফসিএমএ এবং জিয়াউর রহমান জিয়া এফসিএ। বিজনেস সেশন পরিচালনা করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. রবিউল ইসলাম ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন ভূঁইয়া। সম্মেলনে ব্যাংকের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জবৃন্দ অংশগ্রহণ করেন।