ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

0
166

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৬৫তম ইন্টার্নশিপ প্রোগ্রাম ৪ জানুয়ারি শুরু হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন। আইবিটিআরএর ডিরেক্টর জেনারেল এ.এস.এম. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইবিটিআরএর ডিরেক্টর (ট্রেনিং) মো. মিজানুর রহমান মিজি ও ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন.এস.এম. রেজাউর রহমান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান। বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৩০ জন শিক্ষার্থী ৬০ দিনব্যাপী এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন।