বিএফআইইউর সঙ্গে ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদের মতবিনিময়

0
181

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে নিয়ন্ত্রক কাঠামোকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেনস ইউনিটের (বিএফআইইউ) সঙ্গে মতবিনিময় সভা করেছে ব্র্যাক ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় একটি সেশনে পরিচালনা করেন বিএফআইইউর নির্বাহী পরিচালক ও প্রধান (চলতি দায়িত্ব) মো. মোফিজুর রহমান খান চৌধুরী ও যুগ্ম পরিচালক জুয়েরিয়া হক। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ, ইনডিপেনডেন্ট ডিরেক্টর ও বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ার সালেক আহমেদ আবুল মাসরুর এবং ইনডিপেনডেন্ট ডিরেক্টর ও বোর্ড অডিট কমিটির চেয়ার চৌধুরী এমএকিউ সারওয়ার উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যদের মধ্যে ছিলেন বোর্ড সদস্য ড. জাহিদ হোসেন, ফারজানা আহমেদ, লীলা রশিদ ও আনিতা গাজী রহমান। সভায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খানসহ সিনিয়র ম্যানেজমেন্টের সদস্যরাও উপস্থিত ছিলেন।