পদোন্নতি পেয়ে ডিএমডি হলেন জাফর ছাদেক

0
114

ব্যাংকার মো. জাফর ছাদেক শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি লাভ করেছেন। পদোন্নতি লাভের আগে মো. জাফর ব্যাংকে এসইভিপি ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেন। ওই পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ব্যাংকের পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট ডিভিশন (পিএসডি), কমন সার্ভিসেস ডিভিশন (সিএসডি) এবং ব্র্যান্ডিং অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
জাফর ছাদেক ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ)। তিনি কৃতিত্বের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০২ সালে হুদা ভাসি চৌধুরী (এইচভিসি), চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের সঙ্গে তার পেশাগত জীবন শুরু করেন, যেখানে তিনি নিরীক্ষা, আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, রেগুলেটরি কমপ্লায়েন্স এবং করপোরেট গভর্ন্যান্স প্র্যাকটিসের ওপর অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি ওয়ান ব্যাংক পিএলসির মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং ২০০৬ সালে শাহজালাল ইসলামী ব্যাংকে আর্থিক প্রশাসন বিভাগে যোগ দেন।