প্রথম সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ট্রাস্ট ব্যাংক

0
194

রোববার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য অর্জনসহ পরিবেশগত, সামাজিক ও সুশাসনের মতো বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের (এসএফডি) পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আহসান জামান চৌধুরী আনুষ্ঠানিকভাবে রিপোর্ট উন্মোচন করেন।
ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আহসান জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান ঝুঁকি কর্মকর্তা আখলাসুর রহমান ভূঁইয়া, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. কামাল হোসেন সরকার এবং ঋণ ঝুঁকি ব্যাবস্থাপনা বিভাগ ও সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান এ বি এম মিজানুর রহমান উপস্থিত ছিলেন।