এনসিসি ব্যাংক ও ইচিবা লিমিটেডের চুক্তি স্বাক্ষর

0
170

দেশের সিএমএসএমই খাতের ব্যবসায়ীদের দ্রুত ও সহজতরভাবে ব্যাংক ঋণ প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এনসিসি ব্যাংক সম্প্রতি ইচিবা লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি স্বাক্ষর দেশের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি, সাপ্লাই চেইন দক্ষতা উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অংশীদারত্বের মাধ্যমে ইচিবার নেটওয়ার্কভুক্ত সিএমএসএমই খাতের ব্যবসায়ীরা পণ্য সংগ্রহ, পেমেন্ট, কালেকশন এবং দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য সম্ভাব্য আরও দ্রুত ও সহজতরভাবে অর্থায়ন সুবিধা পাবেন। এই কৌশলগত অংশীদারত্বের ফলে সিএমএসএমই খাতের ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো এবং এর ফলে দেশের সিএমএসএমই খাত আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।
রাজধানীর মতিঝিলস্থ এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হাবিবুর রহমান এবং ইচিবা লিমিটেডের পরিচালক নার্গিস ফাতেমা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম. খোরশেদ আলম; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মিজানুর রহমান ও মো. মনিরুল আলম; ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজ; এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন; এসভিপি ও হেড অব আইসিটি ডিভিশন মো. সাজ্জাদুল ইসলাম; এসভিপি ও হেড অব ট্রানজেকশন ব্যাংকিং অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট ডিভিশন শাহীন আক্তার নুহা এবং ইচিবা লিমিটেডের পক্ষে উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ আখতার হোসাইন ও জেনারেল ম্যানেজার ইফতেখার হোসাইন।