সিলেটে মার্কেন্টাইল ব্যাংকের অর্থ পাচার ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ৯ ডিসেম্বর ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সচেতনতা বৃদ্ধি ও কমপ্লায়েন্স শক্তিশালী করার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সিলেটে গত ৬ ডিসেম্বর অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক খালেদ আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ।
অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক হুমায়রা জাহান রুপা, ইভিপি ও ডি-ক্যামেলকো আবু ইউসুফ মো. আব্দুল্লাহ হারুন এবং ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান এস এম সেলিম উদ্দীন।













