বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রমকে আরও জোরদার করতে ঢাকার গুরুত্বপূর্ণ ১০টি শাখাকে নিয়ে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের প্রশাসক এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম। এ ছাড়া আরও ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আব্দুল আজিজ (জুম্মা), ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও বিনিয়োগ পুনরুদ্ধার বিভাগের গ্রধান মাকসুদা খানম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মইদুল ইসলাম, ঢাকার ১০টি শাখার শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিনিয়োগ পুনরুদ্ধার বিভাগের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা।
সভায় এক্সিম ব্যাংকের প্রশাসক মো. শওকাতুল আলম বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রমকে আরও জোরদার ও গতিশীল করয়তে শাখা ব্যবস্থাপকদের কঠোর নির্দেশনা দেন।













