ব্যাংক এশিয়ার উদ্যোগে পীরগাছায় সৌরশক্তিচালিত সেচ প্রকল্প স্থাপন

0
90

কৃষিকাজে পানির চাহিদা পূরণে প্রান্তিক কৃষকদের রংপুরের পীরগাছা উপজেলায় একটি আধুনিক দ্বিস্তরবিশিষ্ট সৌরশক্তিচালিত সেচ প্রকল্প স্থাপন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। কৃষিকাজে পানির চাহিদা পূরণে প্রান্তিক কৃষকদের রংপুরের পীরগাছা উপজেলায় একটি আধুনিক দ্বিস্তরবিশিষ্ট সৌরশক্তিচালিত সেচ প্রকল্প স্থাপন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে স্থানীয় কৃষক সমিতির কাছে প্রকল্পটি হস্তান্তর করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরডিএ, বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. একেএম অলি উল্যা। ব্যাংক এশিয়ার রংপুর শাখাপ্রধান এমএ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ব্যাংকের এভিপি রাশেদ মাহমুদ ও আরডিএ, বগুড়ার পরিচালক ফেরদৌস খান।