মার্কেন্টাইল ব্যাংকের মতিঝিল শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

0
145

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মতিঝিল শাখা স্থানান্তর হয়ে ঢাকা চেম্বার ভবনের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে গতকাল নতুন ঠিকানায় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মতিউল হাসান। প্রধান অতিথি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত মহাসচিব ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী, মার্কেন্টাইল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামীম আহম্মদ, মার্ক অ্যাসোসিয়েটস (প্রা.) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মুসতাক কাদের ও হাই-টেক প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের চেয়ারম্যান সৌমিত্র চক্রবর্তী। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও ড. মো. জাহিদ হোসেন, মতিঝিল শাখার প্রধান মো. ফখরুজ্জামান চৌধুরী এবং ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মো. অলিউল্লাহ।