সাউথইস্ট ব্যাংকের নতুন এমডি মো. খালিদ মাহমুদ খান

0
131

মো. খালিদ মাহমুদ খান সাউথইস্ট ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হিসেবে ২৭ নভেম্বর যোগদান করেছেন। সাউথইস্ট ব্যাংকে যোগদানের আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মো. খালিদ মাহমুদ খান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হোলসেল ব্যাংকিং ডিভিশন-০২-এর প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এমটিবিতে তার ২৬ বছরের কর্মজীবনে তিনি এমটিবির প্রিন্সিপাল, দিলকুশা ও পান্থপথ এই তিনটি গুরুত্বপূর্র্ণ শাখায়, শাখার ম্যানেজার হিসেবে সফলভাবে ১৩ বছর দায়িত্ব পালন করেন।
মো. খালিদ মাহমুদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৪ সালে অগ্রণী ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।
মো. খালিদ মাহমুদ খান করপোরেট, স্থানীয় করপোরেট, আর্থিক প্রতিষ্ঠান, লেন্ডিং, রিকভারি, ইন্টারন্যাশনাল ট্রেড, ফরেন এক্সচেঞ্জ, জেনারেল ব্যাংকিং, এসএমই, রিটেইল এবং রিলেশনশিপ ম্যানেজমেন্টে ৩১ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন। এ ছাড়া ঋণ ব্যবস্থাপনা, পুনরুদ্ধার, আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক মুদ্রা ও জেনারেল ব্যাংকিংয়ে তার রয়েছে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা। তিনি বহু দেশীয়, আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন, যা তাকে একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যাংকার হিসেবে গড়ে তুলেছে।