এআইচালিত ডিজিটাল এলসি প্ল্যাটফর্ম প্রাইম বাণিজ্য চালু করল প্রাইম ব্যাংক

0
89

দেশের প্রথম এআইচালিত ডিজিটাল এলসি ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম প্রাইম বাণিজ্য চালু করছে প্রাইম ব্যাংক পিএলসি, যা বাংলাদেশের বাণিজ্য ডিজিটাইজেশন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সম্প্রতি ঢাকায় আয়োজিত প্রাইম বাণিজ্যের উদ্বোধনী অনুষ্ঠানে করপোরেট গ্রাহক ও ট্রেড পার্টনাররা অংশ নেন। অনুষ্ঠানে ইন্টারঅ্যাকটিভ এক্সপেরিয়েন্স সেশনের মাধ্যমে প্ল্যাটফর্মটির উন্নত সুবিধাসমূহ সম্পর্কে জানতে পারেন অংশগ্রহণকারীরা। প্রাইম বাণিজ্যে রয়েছে ইন্টেলিজেন্ট এলসি ড্রাফটিং, অটোমেটেড কমপ্লায়েন্স চেকিং এবং রিয়েল-টাইম ট্রানজেকশন ট্র্যাকিং।
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী ও প্রধান তথ্য কর্মকর্তা মো. তানভীর বিন হাসান, এভিপি ও লিড ট্রেড অটোমেশন অ্যান্ড ইনোভেশনসহ প্রাইম ব্যাংক পিএলসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রাইম ব্যাংক বাংলাদেশের বাণিজ্য ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে এবং বিণিন্ন ব্যবসা ডিজিটাল সল্যুশনের মাধ্যমে রূপান্তর করে সামনে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।