এবি ব্যাংকের স্থানান্তরিত কাকরাইল শাখার উদ্বোধন

0
76

এবি ব্যাংক পিএলসির কাকরাইল শাখা আরও আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে রাজধানীর রমনায় ৮২, কাকরাইল রোডে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত কাকরাইল শাখার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় ব্যাংকের সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তা ও আমন্ত্রিত গ্রাহকরা উপস্থিত ছিলেন।