সাউথইস্ট ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতাবিষয়ক কর্মসূচি আয়োজন

0
66

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি চট্টগ্রামের পতেঙ্গা অঞ্চলে অবস্থিত ১৮টি বিদ্যালয়ের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য এবং অভিভাবকদের অংশগ্রহণে সাউথইস্টএডুফিনের বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ পরিচিতি শীর্ষক এক স্কুল ব্যাংকিং সচেতনতা ও সম্পৃক্ততা বিষয়ক কর্মসূচি আয়োজন করেছে। এই কর্মসূচিটি ব্যাংকের আগ্রাবাদ শাখার তত্ত্বাবধানে পতেঙ্গা উপশাখা কর্তৃক আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং শিক্ষা খাতে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা জোরদার করা। ওই অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাউথইস্ট ব্যাংক পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাসুম উদ্দিন খান, আঞ্চলিক প্রধান (চট্টগ্রাম) মো. আবদুল মান্নান এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।