প্রাইম ব্যাংক পিএলসির কাছ থেকে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা গ্রহণ করবে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। সম্প্রতি রাজধানীর প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এই সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির আওতায় এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড প্রাইম ব্যাংকের সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সেবা গ্রহণ করবে। প্রতিষ্ঠানটি ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম প্রাইমপে ব্যবহার করে সব ধরনের অভ্যন্তরীণ পেমেন্ট বা ডিসবার্সমেন্ট সম্পাদন করতে পারবে এবং প্রাইম ব্যাংকের বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশ থেকে সেলস কলেকশন করতে পারবে। পাশাপাশি ব্যাংকের উন্নত এমআইএস রিপোর্টিং ও রিকনসিলিয়েশন সিস্টেম এর মাধ্যমে এসএমসির আর্থিক ব্যবস্থাপনা আরও দক্ষ ও স্বচ্ছ হবে। প্রাইম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হাসান ও. রশিদ এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সায়েফ নাসির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...













