আইপিডিসির আনবাউন্ডারস প্রোগ্রামে যোগ দিল ১২ তরুণ

0
66

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি সম্প্রতি তাদের ফ্ল্যাগশিপ ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম দ্য আনবাউন্ডারসের মাধ্যমে ১২ জন মেধাবী তরুণকে নিয়োগ দিয়েছে। এ উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামসসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা। তারা নতুন ট্রেইনিদের স্বাগত জানান এবং দ্য আনবাউন্ডারস প্রোগ্রামের গুরুত্ব তুলে ধরেন।