পূবালী ব্যাংক পিএলসি কর্তৃক বাংলাদেশ মেডিকেল কলেজকে একটি মাইক্রোবাস প্রদান

0
109

পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ মেডিকেল কলেজকে একটি মাইক্রোবাস প্রদান করেছে। বাংলাদেশ মেডিকেল কলেজের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন। বাংলাদেশ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জালালউদ্দিন ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির কো-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, অনারারি সেক্রেটারি মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম, অনারারি ট্রেজারার ইঞ্জিনিয়ার জিএম জয়নাল আবেদীন ভূঁইয়া, বাংলাদেশ মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী মাজহারুল ইসলাম, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহনেওয়াজ খান, মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তর অঞ্চলপ্রধান একেএম আব্দুর রকীব, ধানমন্ডি শাখাপ্রধান ও উপমহাব্যবস্থাপক নিগার সুলতানা। এ সময় চিকিৎসক, শিক্ষার্থী ও হাসপাতালের কর্মকর্তাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।